কল্যাণপুরে বাসচাপায় যুবকের মৃত্যু
রাজধানীর কল্যাণপুরে বাসের চাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
তার বয়স আনুমানিক বিশ বছর। পরনে ছিল জিন্স প্যান্ট ও হলুদ টি শার্ট।
স্থানীয় এক কিশোর জানায়, দুর্ঘটনাস্থলের কাছেই দুই নম্বর গলিতে ওই যুবকের বাসা। তবে এ বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেননি। তার নামও জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
