২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ী ‘নিখোঁজ’

চট্টগ্রামের টেরী বাজার থেকে এক ব্যবসায়ী ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগ করেছেন তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় তারা একটি জিডিও করেছেন।

নিখোঁজ উত্তম বৈরাগী (২৬) টেরী বাজারের অঙ্গশ্রী বস্ত্র বিতানের মালিক।

উত্তম বৈরাগীর বাবা মাধব বৈরাগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৭ নভেম্বর দুপুর ১টার দিকে টেরী বাজারের দোকান থেকে কোরবানিগঞ্জের বাসার উদ্দেশ্যে রওনা হয় আমার ছেলে। এরপর থেকে তার আর কোন হদিশ পাওয়া যাচ্ছে না। মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে।”

টেরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান থেকে বের হয়ে উত্তম বাসার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন দোকানের কর্মচারীরা। এরপর আর কোন হদিস পাওয়া যাচ্ছে না উত্তম বৈরাগীর।

কোতোয়ালি থানার এসআই নুরুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকে অভিযোগ পেয়েছি। নিখোঁজ ব্যবসায়ীকে খুঁজে বের করতে আমাদের টিম কাজ করছে।”