ঝিনাইদহে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার
ঝিনাইদহ সদরে অস্ত্র ও গুলিভর্তি ম্যাগজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঝিনাইদহ র্যাব-৬ এর স্কোয়াড্রন লিডার নিয়াজ মহম্মদ ফয়সাল জানান, সদর হলিধানি বাজার এলাকায় অস্ত্র-কেনা বেচার গোপন সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় অস্ত্র ব্যবসায়ী এরশাদ আলী ও রিপনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগজিনসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও গুলি কেনা-বেচা করে আসছিলেন বলে জানান এই
র্যাব কর্মকর্তা।
