কালকিনিতে উত্ত্যক্তকারী দণ্ডিত
মাদারীপুরের কালকিনিতে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত নাইম ফকির (১৮) উত্তর কৃষ্ণনগর গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।
কালকিনি থানার এসআই আ. ওয়াদুদ মিয়া জানান, নাইম কালকিনি বালিকা দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্তর কৃষ্ণনগর গ্রাম থেকে নাইমকে আটক করে সাজা দেন।
