২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় ঘরে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়েছেন এক বৃদ্ধা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 01:42 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

সোমবার রাতে পৌরসভার খন্তার হাট এলাকার আট নম্বর ওয়ার্ডে একটি ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সন্দ্বীপ থানার ওসি এইচ এম মশিউর রহমান জানান।  

নিহত ছায়া রানী শীল (৯৬) কাঠের তৈরি টিনের চালের ওই ঘরে একাই থাকতেন। মঙ্গলবার সকালে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়। 

ওসি মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের কোনো এক সময় ওই ঘরে আগুন লাগে। আশপাশে অন্য কোনো বাড়িঘর নেই। তাই বিষয়টি রাতে কেউ জানতে পারেনি। বৃদ্ধা চোখেও ভাল দেখতেন না।”

চুলা বা বাতি থেকে ঘরে আগুন লাগে বলে ধারণা করছে পুলিশ।