প্রধানমন্ত্রীকে কটূক্তি: যুবককে পুলিশে দিল এলাকাবাসী
প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেইসবুকে কটূক্তি করা ও আপত্তিকর ছবি পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারিতে এক যুবককে পুলিশের হাতে দিয়েছে স্থানীয়রা।
উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় রোববার রাতে আটক মো. এমরান ওরফে শুক্কুর (২৩) একই এলাকার মো. আলীর ছেলে।
স্থানীয়রা জানান, এমরান ‘তিতুমীর এমরান’ নামে তার ফেইসবুক পেইজ থেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অশ্লীল কটূক্তি ও ছবি প্রচার করে আসছে।
রোববার রাতে স্থানীয়রা এমরানকে আটক করে পুলিশের হাতে দেয়।
হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে দিয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
