২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রওশন

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 02:14 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার দুপুরে সিঙ্গাপুরের ইয়র্ক হোটেলে বিরোধী দলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রওশন তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক একটি সংলাপে যোগ দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১১ নভেম্বর চীন থেকে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

রোববার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।