বেনাপোলে সাড়ে ৪ হাজার যৌন উত্তেজক বড়ি উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুলসংখ্যক যৌন উত্তেজক ‘অনাগ্রা’ বড়ি উদ্ধার করেছে বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার সুবেদার সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৌলতপুর সীমান্ত পথে ভারত থেকে পাচারকারীরা বাংলাদেশে প্রবেশ করলে ধাওয়া দেয় বিজিবির টহলদল।
“এসময় কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় ট্যাবলেট পাওয়া যায়।”
এ ঘটনায় পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
