২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা সীমান্তে তিন বাংলাদেশি যুবক গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাতক্ষীরার সীমান্ত থেকে তিন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:07 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

এরা হলেন- আবদুল মোতালেবের ছেলে আবদুর রহিম (২৭), আবদুল মোমিনের ছেলে মাহমুদ হোসেন (২১) ও জাকের হোসেনের ছেলে ইয়াসিন আলি (২২)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলায়।

সাতক্ষীরা সদর থানার এসআই আবদুল মোমিন জানান, মঙ্গলবার রাতে ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআই মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট ছাড়াই ভারতে লেখাপড়া করতে যান। তাদের মধ্যে দুজন দিল্লীর এক মাদ্রাসায় ও অন্যজন কলেজে পড়তেন।

“তারা বাংলা ও হিন্দি উভয় ভাষায় কথা বলতে পারে। তাদের সাথে কোনো জঙ্গি কানেকশন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”