২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে নিখোঁজ বাংলাদেশির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা দামুড়হুদার বারাদি সীমান্ত এলাকার নদী থেকে নিখোঁজ এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 11:32 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

পুলিশের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, সোমবার রাত ৯টার দিকে সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের কাছে মাথাভাঙ্গা নদীতে জাকির হোসেনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। 

নিহত জাকির উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পরিদর্শক আজিজুর বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে, ডান হাত ভাঙা, দুই চোখ ফোলা ছিল। সম্ভবত তাকে পিটিয়ে মারা হয়েছে।

জব্বারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভারত থেকে গরু আনার জন্য জাকির রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি জিডি করে তার পরিবার। 

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, “বিএসএফ জানায় তারা কোনো বাংলাদেশিকে আটক করেনি।”