জামালপুরে ট্রেনের বগি লাইনচ্যুত
জামালপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে তারাকান্দি- বঙ্গবন্ধু সেতু পূর্ব রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি চেচিয়া বাঁধ এলাকায় পৌঁছলে একটি বগির চার চাকা লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়।
উদ্ধারকারী ট্রেন হাইড্রোলিক টলি ভ্যান বগিটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রাত সাড়ে ৯টায় তিনি জানান।
