মুন্সীগঞ্জে আ. লীগের সংঘর্ষ, আহত ৩০
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
সোমবার বালুরচরে এ সংঘর্ষের সময় অন্তত ৪০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহতদের ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সী ও সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
তিনি বলেন, এলাকার আধিপত্য নিয়ে এই দুপক্ষেরর মধ্যে বিশেষ করে মুন্সী ও মোল্লা পরিবারের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছিল।
এর জের ধরে রোববার রাতে বালুরচর বাজারে আলোক চান ও নাসির মেম্বারের মধ্যে কথা কাটাকাটির পরই ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকালে দেশি অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাস সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
