২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুদল শ্রমিকের সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোববার শহরতলীর পল্লী বিদ্যুৎ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত মাহফিজুর রহমানসহ (৩২) তিন জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার এসআই সুমন ভক্ত জানান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাঈদুর রহমান বাসু ও সাবেক সভাপতি বুলবুল ইসলামের মধ্যে সমিতির চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত ১২ অক্টোবর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বুলবুল আদালতে মামলা করে এ নির্বাচন স্থগিত করেন।

এ নিয়ে বোরাবার বিকালে দুগ্রুপের লোকজন কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সংঘর্ষে ১৫ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে এবং চার জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।