২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের স্কুলছাত্র সাদ্দাম মুন্সী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার চর কোটাখোল গ্রাম থেকে সোহান শেখকে (২০) গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আলীমুল হক জানান, গোপন সংবাদ পেয়ে চর কোটাখোল গ্রামে আসামির খালার বাড়ি থেকে সোহানকে গ্রেপ্তার করা হয়।

সোহান দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এ পর্যন্ত এ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

গত বছরের ৭ জুলাই রাতে সিনেমা দেখা নিয়ে বন্ধুদের সাথে হাতাহাতির ঘটনার জেরে সাদ্দামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

পরদিন ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।