২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিশু ধর্ষণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামে নয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 07:44 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

শনিবার রাতে এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়েটির মা জানান, তার মেয়ে একই গ্রামে খালার বাড়িতে যাচ্ছিল। পথে ওই গ্রামের মিলু শেখ (৫৫) তাকে জোর করে ধরে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।