২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীর সীমানা নির্ধারণের কাজ শুরু

কর্ণফুলী নদীর নদীর নাব্যতা, স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখা এবং দূষণ রোধে নদীর সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোববার চট্টগ্রামের আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু হাসান সিদ্দিকের নেতৃত্বে এ কাজ শুরু হয়েছে।

আবু হাসান জানান, প্রথমদিনে নেভাল একাডেমি গেইট থেকে রুবি সিমেন্ট গেইট পর্যন্ত নদীর ১০ কিলোমিটার সীমানা নির্ধারণ করা হয়েছে।

“পর্যায়ক্রমে পুরো কর্ণফুলী নদীর দুই পাশেই সীমানা নির্ধারণ করে দেয়া হবে।”