দেশে এসেছেন জয়
কিছুদিন যুক্তরাষ্ট্রে থেকে পুনরায় বাংলাদেশে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার বিকালে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
“বিমানবন্দর থেকে তিনি সরাসরি গণভবনে যান,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
এবার বাংলাদেশে কয়েকটি সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে জয়ের।
