২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেরিন ফিশারিজ অ্যাকাডেমির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও আটজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

পতেঙ্গা থানার এসআই আফসার উদ্দিন জানান, শুক্রবার দুপুরে নেভাল সড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মো. আলী (২০) মেরিন ফিশারিজ অ্যাকাডেমির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরাও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেরিন ফিশারিজ অ্যাকাডেমির একদল শিক্ষার্থী দুপুরে পতেঙ্গা নেভাল বিচে বেড়াতে যাচ্ছিলেন। তাদের বহনকারী ব্যাটারিচালিত টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হলে সবাই কমবেশি আঘাত হন।

দুপুরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।