মদ বিক্রির দায়ে চট্টগ্রামে দুইজনের দণ্ড
চট্টগ্রামের বলিরহাট এলাকায় চোলাই মদ বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ওরফে ইছহাক (৫০) ও মো. এয়াকুব (৫২)। তারা দুজনই বাকলিয়া বলিরহাটের বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ওই দুইজন চোলাই মদ বিক্রির জন্য বলিরহাটে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।”
এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দেয় বলে জানান ওসি।
