২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে যন্ত্রপাতির গুদামে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার বংশালে মোটর যন্ত্রাংশের একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 01:50 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে বংশাল বড় মসজিদ সংলগ্ন ছয়তলা ভবনের চারতলায় ওই গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান, চারতলায় ওই মোটর যন্ত্রাংশের গুদামের মালিক হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।