২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচির পিতা-পুত্র ৩ সপ্তাহ নিখোঁজ

নিখোঁজ হওয়ার প্রায় তিন সপ্তাহ পরও উদ্ধার হননি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের আবুল হোসেন ও তার ছেলে বাবু।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ইতোমধ্যে আবুল হোসেনের এক ছেলে সাইদুল ইসলামের লাশ পাওয়া গেছে।

তাদের স্বজনরা জানান, গত ২০ অক্টোবর গভীর রাতে ফোন করে বাড়ি থেকে আবুল হোসেন ও তার দুই ছেলে সাইদুল ইসলাম ও বাবুকে ডেকে নিয়ে যায় কে বা কারা।

পরদিন সকালে পার্শ্ববর্তী একটি ডোবায় বড় ছেলে সাইদুলের লাশ পাওয়া যায়। কিন্তু অপর দুজনের কোনো খোঁজ এখনও মেলেনি।

বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, সাইদুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী গ্রামের প্রয়াত শামসুল হকের ছেলে নুর মোহাম্মদ নামে এক ‘ডাকাতকে’ পুলিশ আটক করেছে।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, ঘটনার ভুক্তভোগী ও জড়িতরা সবাই ডাকাতিতে জড়িত। নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা ও অন্তর্দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ পিতা-পুত্রের সন্ধান করা হচ্ছে বলে জানান ওসি।