২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেএমবি জঙ্গি ৩ দিনের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আব্দুন নূরসহ গ্রেপ্তার পাঁচ জঙ্গিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 04:30 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাদিয়া সুলতানা বৃহস্পতিবার এ আদেশ দেন।

এরা হলেন- জেএমবির প্রধান সমন্বয়কারী আব্দুন নূর (৩১), এহসার সদস্য নুরুজ্জামান আরিফ (২৩), নূর ইসলাম ওরফে সাগর (১৮), গায়েরে এহসার সদস্য আবুল কালাম আজাদ (২৭) এবং ফারুক আহম্মেদ (৩২)।

আদালত পুলিশের এএসআই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এই পাঁচ জঙ্গিকে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আদালতে হাজির করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।

তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ অক্টোবর ভোরে সিরাজগঞ্জের কড্ডা মহাসড়কের পাশে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একটি ট্রেন থেকে ওই পাঁচজনকে আটক করে র্যা ব-১২ এর একটি দল।

আটকের সময় তাদের কাছ থেকে ৪৯টি ডেটোনেটর, ৪৫টি টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, এক বোতল মধু, ১৫৫টি সার্কিট, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয় বলে র্যা বের পক্ষ থেকে জানানো হয়। 

ওই দিন রাতে এ পাঁচ জঙ্গিকে সিরাজগঞ্জ জিআরপি থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে 'সন্ত্রাস বিরোধী আইন' ও 'বিস্ফোরক দ্রব্য আইনে' দুটি মামলা করে র্যািব।