২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই লাখ সৌদি রিয়ালসহ আটক ১

কমলাপুর থেকে প্রায় দুই লাখ সৌদি রিয়ালসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

ওবায়দুর রহমান (৩৫) নামের ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেসে করে বুধবার বেলা আড়াইটার দিকে কমলাপুরে নামেন। 

ঢাকা রেলওয়ে থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওবায়দুরের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৮ হাজার ৫শ সৌদি রিয়াল পাওয়া যায়।

তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রফিকুল ইসলাম জানান।