২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২১ মামলার আসামি শিবির নেতা গ্রেপ্তার

বন্দর নগরীর বাকলিয়া এলাকা থেকে ২১টি মামলার আসামি ইসলামী ছাত্রশিবিরের এক নেতাসহ জামায়াত-শিবিরের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 04:33 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

বুধবার দুপুরে বাকলিয়া সৈয়দ শাহ লেইন এলাকায় ঝটিকা মিছিল করে ‘নাশকতার’ চেষ্টার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে শিবিরের নগর উত্তর শাখার ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ-উর-রশিদের বিরুদ্ধে বাকলিয়া ও কোতোয়ালি থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলা আছে।

“ সৈয়দ শাহ লেইন এলাকায় মিছিল করে নাশকতা সৃষ্টির জন্য জড়ো হচ্ছিল তারা। এসময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তারদের মধ্যে চার জন শিবিরের নেতা-কর্মী এবং অন্য জন জামায়াতের কর্মী বলে জানান ওসি মহসিন।