২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে দুই শিবির নেতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের আগের রাতে ঢাকার দোহার উপজেলা থেকে দলটির সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 02:56 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

পুলিশ জানিয়েছে দুজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার মামলা রয়েছে।

এরা হলেন- দোহার থানা ছাত্র শিবিরের সদস্য রবিউল ইসলাম (২৫) ও নারিশা ইউনিয়ন শিবিরের সেক্রেটারি শেখ ফরিদ (২৫)। 

দোহার থানার এসআই আব্দুল কাদের জানান, মঙ্গলবার রাতে মেঘুলা ও রানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে রবিউলের গ্রামের বাড়ি জামালপুর জেলা হামলাপাড়া গ্রামে। দোহারে তিনি রানীপুর মহিলা মাদ্রাসা এলাকায় বসবাস করেন। আটক অন্য যুবকের বাড়ি মেঘুলা গ্রামেই।

এসআই কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায় পরবর্তী সময়ে দোহারে নাশকতার পরিকল্পনার মামলার আসামি ওই দুই শিবির নেতা।