চাঁপাইনবাবগঞ্জে ১৪টি হাতবোমা উদ্ধার
যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিন চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ১৪টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদ পেয়ে বালুবাগান এলাকার একটি স মিলের সামনে রাখা বালির ঢিবির নিচ থেকে ১৪টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
বালির নিচে দুটি ব্যাগে হাতবোমাগুলো রাখা ছিল জানিয়ে তিনি বলেন, “হরতালে নাশকতার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”
