২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পারাপার: বেনাপোলে ২২ জন আটক

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় চার শিশুসহ ২২ জনকে আটক করে পুলিশে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 11:18 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে পুটখালি চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।

তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালচক্র পালিয়ে যায়।

সুবেদার সামছুর বলেন, অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বেনাপোল বন্দর থানার এএসআই মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, অবৈধ পারাপারের অভিযোগে আটক ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।

তারা হলেন- আমিনুল ইসলাম (৩১), আসাদুল (২৪), দেলোয়ার মোল্লা (৪০), জাহাঙ্গীর (২৬), রনজিত (৩৫), তপন ঘরামী (২৫), শ্যামলী অধিকারী (২২), আজিজুর (২৮), ইয়াব আলী (২৯), দেলোয়ার মোল্লা (৩০), সুমন (২৭), জাকির হোসেন (৩০), দিদার সরদার (২৩), সুনিতা মজুমদার (২০), রিজিয়া (২৫), জুলেখা (২৩), নাজমা খাতুন (২২), পারুল বেগম (২০), সুমাইয়া (৮), অথৈ (৬), আছিয়া (৮) ও তাহিদ (২)।

যশোর নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় এদের বাড়ি।