২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেম কাশিমপুর কারাগারে

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 09:58 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ফরমান আলী জানান, কয়েদির পোশাক পরিয়ে বেলা দেড়টার দিকে তাকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর উদ্দেশে পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, বিকাল ৩টার দিকে তাকে গ্রহণ করে ৪০ নম্বর কক্ষে রাখা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর এ শুরা সদস্যকে মৃত্যুদণ্ড দেয়।

এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে ঢাকায় আনা হয়।

পুরনো খবর:

চট্টগ্রামের বদর কমান্ডার মীর কাসেমের প্রাণদণ্ড