২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াত-শিবির ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দুদিনে মহিলাসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের  ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, রোববার রাত ও সোমবার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন গোবিন্দগঞ্জের মো. ফিরোজ আহমেদ (৩০), রুবেল মিয়া (২৪), হাফেজ রোস্তম আলী (৪১), হামিদা বেগম (৫০) ও জোলেখা বেওয়া (৫৫)।

পলাশবাড়ীর রায়হান সর্দার রকি (২২), মশিউর রহমান (২১), শহিদ মিয়া (৩০) ও আজাদুল ইসলাম (৩৫)।

সাদুল্লাপুরের রফিকুল ইসলাম (৪৮), আবু সাইদ সরকার রাজু (৪০) ও মাজেদুল ইসলাম (৩২) এবং সুন্দরগঞ্জের সাত্তার মিয়া (৪৫)।