রাজধানীতে ১৫ জামায়াত-শিবির কর্মী আটক
‘নাশকতা’র পরিকল্পনার অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে জামায়াত-শিবিরে ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বই-পত্র, রেজিস্ট্রার, সদস্য সংগ্রহ ফরম, আয়-ব্যয়ের হিসাবের খাতা, চাঁদা আদায়ের বই, মাসিক রিপোর্ট, প্রতিবেদন ফরম, ব্যক্তিগত রিপোর্ট বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পত্র উদ্ধার করা হয়েছে।
আটকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জানিয়ে পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, তারা দেশে নাশকতার পরিকল্পনা করছিল।
