দিনাজপুরে হরতালে গাড়ি ভাংচুর
দিনাজপুরে হরতালের সমর্থনে মিছিল থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোমবার বেলা ১১টার দিকে শহরে এ সময় তারা কয়েকটি দোকানে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
প্রত্যক্ষদর্শী ও শহরের মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টায় শিবিরের একটি মিছিল শহরের মালদহপট্টি এলাকায় হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা বেশ কয়েকটি আটোরিকশা ভাংচুর এবং দোকানপাটে ইট নিক্ষেপ করেন।
মিছিলটি ফিরে যাওয়ার সময় বালুবাড়ি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাংচুর করে বলেও জানান তিনি।
