২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অর্ধশতাধিক হাতবোমাসহ যুবক গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে রাজধানীতে অর্ধশতাধিক হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 02:08 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার দুপুরে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে মো. মানিককে(২৮) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শেরেবাংলা নগর এলাকা থেকে নয়টি হাতবোমাসহ মানিককে গ্রেপ্তার করা হয়।

এরপর তাকে নিয়ে বসিলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে ৪৭টি হাতবোমা, গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

যুদ্ধাপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামীর তিন দিনের হরতালের দ্বিতীয় দিন চলছে রোববার।