২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

শনিবার সকালে কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় একটি বাড়িতে তার লাশ পাওয়া যায়।

নিহত আয়েশা বেগম (৪৫) জামালপুরের মেলান্দহ এলাকার আফসার উদ্দিনের স্ত্রী।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, দক্ষিণ পানিশাইলের আব্দুল মালেকের বাড়িতে আফসার ভাড়া থাকত।  

এসআই জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হলে স্বামীকে ঘরের বাইরে রেখে আয়েশা তিন সন্তানকে নিয়ে ঘরের দরজা আটকে ঘুমিয়ে পড়েন।

আফসার দরজা খুলতে অনুরোধ করে ব্যর্থ হয়ে বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় আয়েশা নাইলনের দড়িতে গলায় ফাঁস দিয়ে জানালার গ্রীলের সাথে ঝুলে আত্মহত্যা করেন। গভীর রাতে ছেলের জেগে মায়ের লাশ দেখতে পায়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্ত্রীর আত্মহত্যার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন বলে জানান এসআই।