২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়াল মারার ফাঁদে যুবকের মৃত্যু

সাতক্ষীরা সদরে শিয়ালের হাত থেকে খামারের মুরগী রক্ষায় তৈরি করা বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 01:10 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

রোববার গভীর রাতে সাতানী গ্রামে সাতানি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদরের বাঁশদহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিমুল হক খোকা।

নিহত আব্দুল মালেক (২৫) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার এসআই আবুল কালাম আজাদ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, নিহত মালেক সম্ভবত চোরাচালানির সঙ্গে জড়িত ছিলেন। 

চেয়ারম্যান নাছিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে খামারে মুরগী পালন করে আসছেন। রাতে শিয়ালের হাত থেকে মুরগী বাঁচাতে তিনি বৈদ্যুতিক তার টানিয়ে ফাঁদ তৈরি করে রাখেন।

গভীররাতে ওই যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় তারে জড়িয়ে মারা যায়। স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়।

এসআই আজাদ জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।