২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে পোশাক শ্রমিক খুন

নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া থেকে এক পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 05:33 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

রোববার দুপুরে রবিউল হোসেন (১৮) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রবিউল শহরের চাঁদমারী মাউরাপট্টি এলাকার নয়ন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও রবিউলকে হত্যার পর লাশ উত্তর চাষাঢ়ার জঙ্গলে ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে, রবিউল কোন কারখানার শ্রমিক ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।