ভারতীয় নাগরিকসহ ৩ চোরাকারবারি আটক
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে কয়লা আনার সময় ভারতীয় এক নাগরিকসহ তিন চোরাকারবারিকে সুনামগঞ্জের তাহিরপুর থেকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন- শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বুরঙ্গাছড়া গ্রামের মহিবুর রহমান (২৮),কাউসার আহমদ (২৯) এবং ভারতের শিলং জেলার গোমাঘাট থানার বড়ছড়া বস্তির বাসিন্দা জন মারাক (৩০)।
বিজিবি কর্মকর্তা জানান, এ সময় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এক মেট্রিকটন কয়লা জব্দ করা হয়েছে।
তাদের সঙ্গে রফিকুল ইসলাম নামে আরেক চোরাচালানি থাকলেও তিনি পালিয়ে গেছেন বলে আটকরা জানিয়েছেন।
এ ঘটনায় আটক তিনজন ও পালিয়ে যাওয়া রফিকুলসহ মোট চারজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন।
