২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

সিরাজগঞ্জে অস্ত্র, ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

পুলিশ বলছে, আটক আহসান হাবিবের (৩৫) বিরুদ্ধে অপহরণ ও মাদক বিক্রির অভিযোগে সাতটি মামলা রয়েছে। তিনি কামারখন্দ উপজেলার তালতৈল গ্রামের এজাহার উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৮টার দিকে কামারখন্দের তালতৈল এলাকা থেকে ৪০০ ইয়াবাসহ হাবিবকে আটক করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাবিবের বিরুদ্ধে আরও একটি মামলা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।