২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

পাবনা সদরে ট্রলির ধাক্কায় নসিমন আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 07:20 PM

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার গয়েশপুর বাজার এলাকায় জালালপুর-একদন্ত আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনা সদর থানার এসআই রেজ্জাকুল ইসলাম।

নিহত শাপলা খাতুন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের নবির উদ্দিনের মেয়ে। তিনি পাবনা ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এসআই রেজ্জাকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ থেকে নসিমনে করে বাড়ি ফিরছিল শাপলা খাতুন।পথে গয়েশপুর বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যায়। আহত হয় আরো তিনজন।