২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের সঙ্গে অশোভন আচরণ, আইনজীবীর সাজা

বিচারকের সঙ্গে অশোভন আচরণ করায় এক আইনজীবীকে সাজা দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 04:23 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম হেলালকে পাঁচ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি এ দণ্ডের আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

ব্যাংক চেক প্রত্যাখ্যানের এক মামলার রায়ে গত বুধবার আসামি জাহিদ হাসান বাবুকে আট মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জারিমানার আদেশ দেন বিচারক নুরুন্নাহার। ওই মামলায় আসামির আইনজীবী ছিলেন হেলাল।

হেলালসহ তিন আইনজীবী বৃহস্পতিবার সকালে বিচারকের খাস কামরায় গিয়ে রায়ের বিষয়ে জানতে চান এবং কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে হেলাল অশোভন আচরণ করলে তাকে সাজার আদেশ দেন বিচারক।

বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে মীমাংসার চেষ্টা চলে বলেও সংশ্লিষ্ট এক আইনজীবী বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।