২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জ সদর থেকে মঙ্গলবার রাতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা মাদক বিক্রেতা বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের শহীদুল মোল্লার ছেলে ইয়াহিয়া মোল্যা (২৭) ও ওবায়দুল সরদারের ছেলে ইমদাদুল সরদার (২২)।

বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, গোপন খবর পেয়ে সদর উপজেলার সাতপাড় বাজারে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করা হয়।

"পরে তাদের দেহ তল্লাশি করে করে ১৪টি ইয়াবা পাওয়া যায়।"

এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এসআই।