২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় গাঁজাসহ আটক ২

যশোরের শার্শা থেকে দুই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 12:08 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

এরা হলেন- শার্শার বসতপুর গ্রামের ইনসাফ আলি সরদারের ছেলে নূর আলম (৪৫) ও সেতাই গ্রামের আরশাদ আলির ছেলে মোজাম শেখ (৩০)।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের এএসপি আব্দুর রাজ্জাক মিয়া জানান, মঙ্গলবার রাতে গোপনে খবর পেয়ে বসতপুর বাজারে অভিযান চালিয়ে একটি আড়তের পশ্চিম পাশ থেকে দুজনকে আটক করে র‌্যাবের একটি টহল দল।

"তল্লাশি করে তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।”

এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।