২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অস্ত্রসহ ৩ 'ডাকাত' গ্রেপ্তার

গোপালগঞ্জের পুলিশ লাইন মোড় থেকে ডাকাত সন্দেহে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 12:02 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

এরা হলেন- বাদশা শেখ (১৮), হোসাইন শেখ (২২) ও আহাদ ফরাজি (২১)। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে। 

গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, পুলিশ লাইন মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে বুধবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় ওই তিনজনকে আটক করে একটি বন্দুক, একটি কার্তুজ ও দুটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।