২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ জানুয়ারি ঢাবির ৪৯তম সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন ২০১৫ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে’র প্রেসিডেন্ট ড. ফ্রান্সিস জুরি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ফ্রান্সিসের সম্মতির পর সোমবার সমাবর্তনের দিন নির্ধারণ করা হয়েছে।

সমাবর্তনে ড. ফ্রান্সিসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে বলেও জানান রেজিস্টার।

এবারের সমাবর্তনে গত ৭ এপ্রিল অনুষ্ঠিত ৪৮তম সমাবর্তনের পর থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।