২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমার সরঞ্জামসহ ২ শিবিরকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী থেকে বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ শিবিরের দুই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার রাতে আউচপাড়া আশরাফ আলী রোডে ‘বায়তুল হামিদুল্লাহ’ নামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন ওই বাড়ির মালিক শামসুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২৫) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ তৃতীয় বর্ষের ছাত্র হাসানুজ্জামান (২৩)।

টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে ওই ভবনের চারপাশ ঘেরাও করা হয়। পরে ভবনটির আট তলায় তল্লাশি চলিয়ে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসের অ্যালামনাই এসোসিয়েশনের নিবন্ধন ফরম উদ্ধার করা হয়।

শিগগির তারা কোনো নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের একটি বড় চক্র রয়েছে। গত দুই বছর যাবত ওই ভবনের আট তলায় এসব কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃতদের টঙ্গী থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।