কেরানীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জ মডেল থানার কনস্টবল আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই যুবককে কেরানীগঞ্জের রসুলপুরে রাস্তার পাশে অচেতন পড়ে থাকতে দেখে স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“রাস্তা পাশে বালুর মধ্যে পড়ে ছিল ওই যুবক। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং মাথায় বড় ধরনের আঘাত রয়েছে।”
নিহতের পরণে জিন্স প্যান্ট ও ছেঁড়া হাফ গেঞ্জি ছিল।
লাশ মিটফোর্ড হাসপাতালে জরুরি বিভাগের রয়েছে বলে জানান কনস্টেবল সৈকত।
