২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিউয়ের মৃত্যুতে ফটো সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি ও দৈনিক অবজারভারের ফটো সম্পাদক আজিজুর রহীম পিউয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আজিজুর রহীম পিউয়ের মৃত্যুতে দেশের ফটো সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতি এক নিবেদিত প্রাণ ফটো সাংবাদিককে হারিয়েছে।”

সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক অবজারভারের ফটো সম্পাদক আজিজুর রহীম পিউ।

পিউয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।