চট্টগ্রামে বাস উল্টে আহত ১০
চট্টগ্রামে একটি বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে শাহ আমানত সেতুর কাছে মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের দিকে যাওয়া বাসটির চালক ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
আহত আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
