২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 02:44 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

সোমবার ভোর ৫টার দিকে হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়ার ইউনিয়ন পরিষদের কাছে দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাশরুরুল হক জানিয়েছেন, গুলিবিদ্ধ মনি আলম প্রকাশ (২৮) এলাকায় মইন্যা ডাকাত বলে পরিচিত। তার বিরুদ্ধে অন্তত ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

মনির বাড়ি কাঞ্জরপাড়াতেই। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এরা হলেন- এসআই মাশরুরুল হক, কনস্টেবল বেলাল ও আজিজ। তাদের টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই মাশরুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ের একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে তাকে আটক করে হাসপাতালে পাঠায় পুলিশ। তবে অন্যরা পালিয়ে যায়। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে।