২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চাঁদপুরে ১৯ জেলেকে দণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরায় ১৯ জেলেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 01:21 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন ও সঞ্জয় কুমার মোহন্ত এর আদালত এ দণ্ড দেয়।

এর মধ্যে ১৫ জনকে এক বছর করে কারাদণ্ড এবং চার জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুরের মোহনা, হরিণা ফেরিঘাট, মোহনপুর, বহরিয়া, আকনঘাট, লগিমারারচর, রাজরাজেস্বর ও হাইমচর এলাকায় কোস্টগার্ড ও নৌ-পুলিশ পৃথক অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে।

এ সময় দুইশ’ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

জাতীয় সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে পদ্মা-মেঘনায় ১০০ কিলোমিটার এলাকায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।