২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে প্রায় ৭২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নদী থেকে ৭১ হাজার ৬০০ ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 11:10 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার রাত সাড়ে ৮টায় নাফ নদীর জালিয়াদিয়ায় চালানো এই অভিযানে ইয়াবা বহনকারী ট্রলারও জব্দ করা হয়।

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, য়েছেন, জালিয়াদিয়ায় একটি ট্রলার দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা এগিয়ে যায়। টের পেয়ে ট্রলার থেকে কয়েকজন নদীতে লাফিয়ে পালিয়ে যায়।

পরে ওই ট্রলার থেকে ৭১ হাজার ৬ শত ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য অনুমানিক ২ কোটি ১৪ লাখ টাকা।